রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডি. এম. জিয়াউর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে কলেজটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্য দিয়ে তিনি কলেজটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ডি. এম. জিয়াউর রহমান বাগমারা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তিনি বর্তমানে বাগমারা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁকে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |